কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৭তম গ্রেডে ‘ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট’ পদে ৫ জন কর্মী নিয়োগ দেবে। আবেদন ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২১ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম
কারিগরি শিক্ষা অধিদপ্তর, শাখা-৪
পদের নাম
ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল)
পদসংখ্যা
৫টি;
বিষয়/বিভাগ/দপ্তর
সিভিল (২টি), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (২টি), কম্পিউটার (১টি)
গ্রেড
১৭;
বেতন স্কেল
৯,০০০-২১,৮০০ টাকা
আবেদনের যোগ্যতা
সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়
আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

