প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬

মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা আগ্রহ বাংলাদেশ নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।

রুমিন ফারহানা তার সম্পূরক প্রশ্নে বলেন, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মক্কা প্যাক্টে সই করেছে। বাংলাদেশ এই প্যাক্টে যুক্ত হলে কী ধরনের সুবিধা পেতে পারে—এ বিষয়ে জানতে চান তিনি।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। এ প্যাক্টটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। কারণ, এটি নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর।’

তিনি বলেন, ‘তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রস্তাব আসার আগে মক্কা প্যাক্টের ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় আসেনি। তবে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে।

Nagad

তিনি বলেন, প্যাক্টটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হতে পারে। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার সুযোগ নেই।