কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্, গাস্ট ১৯, ২০২৬

সংগৃহীত ছবি

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে শহরের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সময় রাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুন লাগে। ওই সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি গাড়ি। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।

দমকলকর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের উদ্ধারে অভিযান চালান। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের পর হোটেল ও আশপাশের এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়। আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Nagad

এদিকে মাত্র দুই দিনের ব্যবধানে কলকাতার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে ১৭ আগস্ট ভোরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত আটজন নিহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হন।

পাঁচতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। তখন অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। সূত্র: এনডিটিভি